দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অপহরণের ১০ দিন পর উদ্ধার হয়েছেন মানিকগঞ্জের ঘিওরের কলেজছাত্র রিদয়ন আনসারী (২৫)। সোমবার (২ নভেম্বর) রাতে ঢাকার নবীনগর-কালিয়াকৈর সড়কের মির্জাপুর এলাকায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান রিদয়ন। পরে সেখান থেকে এক পাঠাওচালকের মোবাইল ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।
গত ২৪ অক্টোবর গাজীপুরের সফিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠার পর নিখোঁজ হন রিদয়ন। পরদিন পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। স্বজনেরা দফায় দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি।
এদিকে রিদয়নকে উদ্ধারের দাবিতে সোমবার (২ নভেম্বর) ঘিওরের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার সহপাঠী, স্বজন ও স্থানীয় কয়েক হাজার মানুষ। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের।
দীর্ঘদিন বন্দি থাকায় রিদয়ন অসুস্থ হয়ে পড়েছেন। তার জ্বর ও শরীর ব্যথা রয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছে পরিবার।
পরিবারের দাবি, রিদয়নকে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
যে আই